1. basitpress71@gmail.com : basitpress71 :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
Title :
তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড শাখার কাউন্সিল সম্পন্ন মৌলভীবাজারে টপ টেন এর নতুন শোরুম উদ্বোধন উদ্বোধন উপলক্ষে সব পণ্যে ১৫ শতাংশ বিশেষ ছাড় করমউল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত  মো. ফরিদ মিয়া নেতা নয়, জনগণের সেবক হয়ে থাকতে চাই: সমাজসেবক আহমেদ সাদিক কমলগঞ্জে সীরাত সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত কমলগঞ্জে ইশকে মোস্তফা মাহফিল অনুষ্ঠিত মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা,শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত সাইফুল ইসলাম কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সত্যেন্দ্র কুমার পাল নান্টু পুনরায় নির্বাচিত

বাসায় মিললো বিরল প্রজাতির ‘কালনাগিনী’ সাপ

  • Update Time : শনিবার, ২৮ মে, ২০২২
  • ৩৯৫ Time View

শ্রীমঙ্গল প্রতিনিধি ঃ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি বিরল প্রজাতির ‘কালনাগিনী’ সাপ উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। শুক্রবার সকালে শহরের কালীঘাট সড়কের একটি বাসা থেকে বন বিভাগের সহযোগিতায় সাপটি উদ্ধার করা হয়। প্রাণীটি বর্তমানে শহরের বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে আছে।সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব জানান, গত কয়েক দিন থেকে শহরের কালীঘাট জুয়েল কানুর বাসা থেকে একটি সাপের কথা বলা হচ্ছিল। কিন্তু কয়েকবার গিয়েও সাপটি খুঁজে পাওয়া যায়নি। শুক্রবার বন বিভাগের সাহায্য নিয়ে অক্ষত অবস্থায় সাপটি উদ্ধার করা হয়েছে বলে তিনি জানান।

সজল দেব জানান, কালনাগিনীর ইংরেজি নাম অরনেট ফ্লাইং স্নেক বা গোল্ডেন ফ্লাইং স্নেক। বড় গাছপালা, অপ্রধান বন, মানুষের আবাসস্থলের আশপাশের চাষের জমি, এমনকি মানুষের ঘরের ভেতরেও বাস করে এরা। এর দৈর্ঘ্য সচরাচর ১ থেকে ১ দশমিক ২ মিটার এবং সর্বোচ্চ ১ দশমিক ৭৫ মিটার হয়ে থাকে। সদ্য ফোটা বাচ্চার দৈর্ঘ্য ২৬ সেন্টিমিটার।

তিনি জানান, সাপটির দেহ হালকা সবুজ থেকে হলদে সবুজ। দেহের পুরো দৈর্ঘ্য বরাবর কালো ব্যান্ড ও লাল দাগ পর্যায়ক্রমে চলে গেছে। দেহের নিচের মসৃণ আঁশগুলো ফ্যাকাসে সবুজ। ঈষৎ চ্যাপটা কালো মাথার ওপরে হলদে ব্যান্ড আছে। চোখ বড় বড়। বিরক্ত হলে দেহ চ্যাপটা করে। এরা ব্যাঙ, গিরগিটি, ছোট পাখি ইত্যাদি খায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2021 Agrajatrasangbad.com
Desing & Developed BY ThemeNeed.com