

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের চানপুর গ্রামে নিজ ঘরে ঝুলন্ত অবস্থায় শানা বেগম (১৭) নামে এক যুবতী নারীর লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে এ ঘটনাকে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে।
সোমবার (৫ এপ্রিল) দুপুর ২ টার দিকে লাশ উদ্ধার করে পুলিশ। লাশের সুরতহাল তৈরি করে লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করে।নিহত শানা বেগম (১৭) চানপুর গ্রামের মৃত আব্দুল লতিফের মেয়ে।
শমশেরনগর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আব্দুর রহমান বলেন, কিশোরী দীর্ঘদিন যাবত মানসিক সমস্যায় ভোগছিল। এ ঘটনায় কমলগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।








Leave a Reply
You must be logged in to post a comment.