1. basitpress71@gmail.com : basitpress71 :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
Title :
তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড শাখার কাউন্সিল সম্পন্ন মৌলভীবাজারে টপ টেন এর নতুন শোরুম উদ্বোধন উদ্বোধন উপলক্ষে সব পণ্যে ১৫ শতাংশ বিশেষ ছাড় করমউল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত  মো. ফরিদ মিয়া নেতা নয়, জনগণের সেবক হয়ে থাকতে চাই: সমাজসেবক আহমেদ সাদিক কমলগঞ্জে সীরাত সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত কমলগঞ্জে ইশকে মোস্তফা মাহফিল অনুষ্ঠিত মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা,শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত সাইফুল ইসলাম কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সত্যেন্দ্র কুমার পাল নান্টু পুনরায় নির্বাচিত

সিলেটে মুদিবিরোধী মিছিলে শিবিরের ১৪ কর্মী আটক

  • Update Time : শনিবার, ২৭ মার্চ, ২০২১
  • ৩৪৩ Time View

নিজস্ব প্রতিবেদক :: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের প্রতিবাদে সিলেট নগরীতে বিক্ষোভ চলাকালে জামায়াত-শিবিরের ১৪ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

শনিবার (২৭ মার্চ) দুপুরে নয়াসড়ক এলাকায় তারা মিছিল বের করলে পুলিশ বাঁধা দেয়। এসময় পুলিশকে লক্ষ্য করে তারা ইটপাটকেল নিক্ষেপ শুরু করলে পুলিশও লাঠিচার্জ করে। পুলিশের লাঠিচার্জের ফলে বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যাওয়ার সময় জামায়াত-শিবিরের ১৪ নেতাকর্মীকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- সিলেট নগরর উপশহর ই ব্লকের ৬নং রোডের বাসিন্দা জকিগঞ্জ উপজেলার সোনাসার গ্রামের ফখর উদ্দিনের ছেলে জুয়েল আহমদ (২০), নগরীর সুরমা টাওয়ারের বাসিন্দা সুনামগঞ্জ জেলার ছাতক সেওতরছড় গ্রামের মৃত আমীর আলীর ছেলে জুনেদ আহমদ (২২), সিলেট নগরীর বাদামবাগিচার ৩৮/৪ নম্বর বাসার মৃত আবু উবায়দার ছেলে মো. মিজানুর রহমান মুন্না (২১), নিপবন আবাসিক এলাকার বাসিন্দা সিলেটের কানাইঘাট উপজেলার ভাল্লুকখাড়ার শিবাহ উদ্দিনের ছেলে মো. খায়রুল হাসান (২৪), জালালাবাদ থানার উমাইরগাঁও’র আবদুল মান্নানের ছেলে মো. মাজহারুল ইসলাম (২০), নগরীর আম্বরখানা ইলেকট্রিক সাপ্লাই’র মাহমুদ আলীর ছেলে মো. তোফায়েল আহমদ (২১), নগরীর ইসলামপুরের বাসিন্দা মৌলভীবাজার বড়লেখা সদরের আতিকুর রহমানের ছেলে মো. হাফিজুর রহমান (২০), নেত্রকানা জেলার খালিয়াজুড়ি থানার বল্লি গ্রামের মোজাম্মেল হোসেনের ছেলে মো. আলী মর্তুজা (২৩), সিলেটের দক্ষিণ সুরমা হবিনন্দির মৃত মিছবা উদ্দিনের ছেলে মো. নাজিম উদ্দিন রেজা (২৫), দক্ষিণ সুরমার খালপাড়ের ময়না মিয়ার ছেলে মো. মাহবুবুর রহমান (২১), ফেনী জেলা সদরের উত্তর ফাজিলপুরের আবুল কালামের ছেলে মো. জাহিদুল ইসলাম (২৩), সিলেট নগরীর মিতালি টিভি গেইটের মৃত আবদুল করিমের ছেলে মো. তাহের আহমদ (২২), উপশহর এ ব্লকের ৪১ নম্বর বাসার মো. শামসুল ইসলামের ছেলে মো. মোজাহিদুল ইসলাম, শাহপরাণ থানার মুক্তিরচরের ইরফান আলীর ছেলে মো. সাইদুর ইসলাম (২২)।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2021 Agrajatrasangbad.com
Desing & Developed BY ThemeNeed.com