

নিজস্ব প্রতিবেদক :
সপ্তাহব্যাপী সচেতনতামূলক কার্যক্রম ও প্রচারণা শেষে, করোনা ভাইরাস সংক্রমণের সেকেন্ড ওয়েভ প্রতিরোধে মাস্ক পরিধান ও অন্যান্য স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে গত ১৬.১১.২০২০ খ্রিস্টাব্দ থেকে মোবাইল কোর্ট শুরু করেছে জেলা প্রশাসন, মৌলভীবাজার।
আজ ১৮ নভেম্বর ২০২০ মৌলভীবাজার সদর উপজেলার কুসুমবাগ এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে মোট ১৩ টি মামলায় ৭,৫০০/- টাকা অর্থদন্ড প্রদান ও আদায় করা হয়েছে।
মোবাইল কোর্ট পরিচালনা করেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব রুহুল আমিন, জনাব সানজিদা রহমান, জনাব মোঃ তানভীর হোসেন, জনাব মোঃ রফিকুল ইসলাম ও জনাব অর্ণব মালাকার।
মাস্ক পরিধান নিশ্চিতে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট অব্যাহত থাকবে।








Leave a Reply
You must be logged in to post a comment.