

মৌলভীবাজার প্রতিনিধি :
মৌলভীবাজারে কথা-কাটাকাটির জেরে এক কিশোর খুনের ঘটনা ঘটছে।
রোববার ২জুন রাতে শহরের বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ওই কিশোরের নাম তানজিম চৌধুরী জিসান (১৪)। এছাড়াও এ ঘটনায় আহত হয়েছে আরও২ জন।
স্থানীয়রা সূত্রে জানা যায়, রোববার রাত অনুমান ৮ টার দিকে শহরের বাসস্ট্যান্ড এলাকার ব্রিকফিল্ডের সামনে মূল সড়কে কথা-কাটাকাটি নিয়ে জিসান ও শরীফ আহমদ, আনোয়ার গং এর মধ্যে কথা-কাটাকাটি হয়।
কথা কাটাকাটির এক পর্যায়ে শরীফ আহমদ গং তানজিম চৌধুরী জিসানের উপর হামলা চালায় এবং দাড়ালো অস্ত্র দিয়ে মাথার পিছনে ঘাড়ে ও হাতে স্টেপিং করে গুরুত্বর রক্তাক্ত জখম করে।
এসময় স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে সড়ক পথেই জিসানের মৃত্যু হয় বলে জানা যায়।
নিহত তানজিম চৌধুরী জিসান (১৪) সাইদুল ইসলামের ছেলে বলে জানা যায়। আহত মোবারক মিয়া নূরুদ আলী’র ছেলে। নিহত জিসান ও আহত মোবারক মিয়া হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজের সুজাতপুর গ্রামের বাসিন্দা বলে জানা যায়।
বর্তমানে মৌলভীবাজার সদর উপজেলার বাসস্ট্যান্ড এলাকার হামিদ মিয়ার কলোনীর ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিল।
তানজিম চৌধুরী জিসান হত্যার প্রধান আসামী আনোয়ার হোসেন নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
এ বিষয়ে মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কেএম নজরুল ইসলাম জানান, মারামারির ঘটনায় জিসান নামের একজন নিহত হয়েছে এবং তাৎক্ষনিক অভিযান পরিচালনা করে রফিক মিয়ার ছেলে আনোয়ার হোসেন (৩০) কে গ্রেফতার করা হয়েছে। হত্যাকান্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়।
আটককৃত আনোয়ার হোসেন বর্তমানে পৌর এলাকার রঘুনন্দনপুরে ভাড়াটিয়া তাদের স্থায়ী ঠিকানা রাজনগর বলে তিনি জানান।








Leave a Reply
You must be logged in to post a comment.