

অগ্রযাত্রা সংবাদ :
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের কুশালপুর গ্রামে বিয়ের দাবি নিয়ে প্রেমিকের বাড়ির উঠনে বসে অনশন করছেন প্রেমিকা। বৃহস্পতিবার রাত ৮টার দিকে এ রিপোর্ট লেখার সময় প্রেমিকের বাড়িতেই অবস্থান করছিলেন ওই প্রেমিকা।
এদিন বিকালে শত মাইল দূর নোয়াখালীর সোনাইমুড়ি থেকে কমলগঞ্জ উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের কুশালপুর গ্রামে প্রেমিক উজ্জ্বলের বাড়িতে এসে অনশন শুরু করেন ওই প্রেমিকা। জানা যায়, গত রমযানে ফেইসবুকের মাধ্যমে ওই নারীর সাথে প্রেমিক উজ্জ্বলের পরিচয় হয়।
বিয়ের দাবিতে অনশনে থাকা ওই নারী জানান,প্রায় ১ বছর ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে। প্রেমিক উজ্জ্বল বার বার বিয়ের প্রতিশ্রুতি দিলেও এখন সে অস্বীকার করছে। তার পরিবারও এই সম্পর্ক মানতে নারাজ। এই পরিস্থিতিতে বাধ্য হয়ে প্রেমিকের বাড়িতে এসে অনশন শুরু করেছেন ওই নারী।
বিয়ে না করলে আত্মহত্যা করবেন বলেও হুমকি দেন ওই নারী। কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) আব্দুর রাজ্জাক সত্যতা নিশ্চিত করে বলেন, বর্তমানে মেয়েটি মুন্সিবাজার ইউপি চেয়ারম্যানের হেফাজতে রয়েছে। মেয়েটির পরিবারের সাথে যোগাযোগ করা হয়েছে।আগামীকাল উনারা আসলে পারিবারিকভাবে বসে বিষয়টি মীমাংসা করা হবে।








Leave a Reply
You must be logged in to post a comment.