

অগ্রযাত্রা ডেস্ক :: 
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের জ্যেষ্ঠ সন্তান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন আজ। অনলাইন নিউজ পোর্টাল “অগ্রযাত্রা সংবাদ” এর পক্ষ থেকে শুভ জন্মদিন। ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন শেখ হাসিনা। দলের এই সর্বোচ্চ কর্ণধারের জন্মদিনে আওয়ামী লীগসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়ার আয়োজন করেছে। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের প্রবক্তা শেখ হাসিনা ১৯৮১ সালে আওয়ামী লীগের নেতৃত্ব গ্রহণ করেন। দীর্ঘ আন্দোলন সংগ্রামের পর ১৯৯৬ সালে প্রথম সরকার গঠন করেন। এরপর ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালে চতুর্থবারের মতো নির্বাচনে জয়লাভ করে দেশ পরিচালনা করছেন তিনি। শিক্ষা জীবনের বিভিন্ন স্তর পেরিয়ে ১৯৭৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্যে বিভাগ থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন তিনি। ১৯৬৮ সালে পরমাণুবিজ্ঞানী ড.ওয়াজেদ মিয়ার সাথে শেখ হাসিনার বিয়ে হয়। তার দুই সন্তান সজীব ওয়াজেদ জয় ও সায়মা ওয়াজেদ পুতুলও নিজ নিজ কর্মক্ষেত্রে আজ প্রতিষ্ঠিত। জাতীয় জীবনের বহুক্ষেত্রে অভাবনীয় সাফল্য অর্জন করেছেন শেখ হাসিনা।








Leave a Reply
You must be logged in to post a comment.