

কমলগঞ্জ প্রতিনিধি: মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ বাংলাদেশ কমলগঞ্জ উপজেলা কমিটি গঠন উপলক্ষে কমলগঞ্জ উপজেলা শিক্ষকদের নিয়ে সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক ও বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ে আলোচনা সভা গত ১২ জুন সোমবার বিকালে উপজেলা মডেল রিসোর্স সেন্টারে অনুষ্ঠিত হয়।
কমলগঞ্জের হযরত শাহজালাল দারুস সুন্নাহ মডেল মাদ্রাসার প্রিন্সিপাল হাফিজ মাওলানা এম.এ ওয়াহাব এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মউশিক শিকক কল্যাণ পরিষদ বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ও সিলেট বিভাগীয় কমিটির সভাপতি কে.এম. মিনহাজ উদ্দিন। প্রধান আলোচকের বক্তব্য রাখেন মউশিক শিকক কল্যাণ পরিষদ বাংলাদেশ সিলেট বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক আব্দুল হাকিম বুলবুল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ বাংলাদেশ মৌলভীবাজার জেলা সভাপতি মাওলানা শেখ ফয়জুল ইসলাম সিদ্দিকী, সাধারণ সম্পাদক মাওলানা আমিনুল ইসলাম চৌধুরী।
মাওলানা সালাহ উদ্দিন খানের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন মাওলানা আবুল কালাম চৌধুরী, মাওলানা জহিরুল ইসলাম, মাওলানা আলাউদ্দিন, মাওলানা শিহাব উদ্দিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা ফিল্ড সুপার ভাইজার ইকবাল হোসেন চৌধুরী, মডেল কেয়ারটেকার মোঃ আবুল খায়ের প্রমুখ।
২য় অধিবেশনে সর্বসম্মতিক্রমে মাওলানা হাফেজ এম.এ ওয়াহাব-কে সভাপতি, মাওলানা সালাহ উদ্দিন খানকে সাধারণ সম্পাদক ও মাওলানা আলা উদ্দিনকে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমলগঞ্জ উপজেলা কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্যরা হলেন সহ -সভাপতি মাওঃ আবুল কালাম আযাদ চেীধুরী ও হাফেজ জহিরুল ইসলাম। সহ-সাধারন সম্পাদক মাওঃ শিহাব উদ্দিন। সাংগঠনিক সম্পাদক মাওঃ আলাউদ্দিন, প্রচার সম্পাদক মাওঃ হুসেন সাইদুল ফয়ছল, কোষাধক্ষ মাওঃ আব্দুল হান্নান, সমাজ সেবা বিষয়ক সম্পাদক মাওঃ ইসলাম উদ্দিন,এাণ ও দৃর্যোগ সম্পাদক মাওঃ আলী আমজাদ, উন্নয়ন বিষয়ক সম্পাদক মাওঃ মনির আহমদ, দপ্তর সম্পাদক মাওঃ নাদির হোসেন, আইসিটি বিষয়ক সম্পাদক হাফেজ সাইদুল ইসলাম রমজান, মহিলা বিষয়ক সম্পাদক মোছাঃ বাহারুন বেগম ও লাকী বেগম, কার্যকরী সদস্য -মোঃ মীনহাজ উদ্দিন, আব্দুল ওয়াহাব, মাওঃ শীরমিজ আলী, মাওঃ আব্দুস সালাম, মাওঃ আব্দুল হামিদ।
প্রধান অতিথির বক্তব্যে কে.এম. মিনহাজ উদ্দিন বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিষ্ঠিত ইসলামিক ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনের অধীনে সারাদেশে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্প রাজস্ব খাতে নেয়ার জন্য জোর দাবী জানান বক্তারা।








Leave a Reply
You must be logged in to post a comment.