

মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারে জঙ্গিবাদ-সন্ত্রাসবাদ ও মাদকরোধ বিরোধী কর্মকান্ডে নৈতিকতার অবক্ষয় বিপথগামীতা রোধকল্পে যুবকদের ভূমিকা শীর্ষক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ৭ জুন বেলা ১১টায় জেলা যুব উন্নয়ন অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ আয়োজনে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় এই কর্মশালা। জেলা যুব উন্নয়ন অধিদপ্তর’র উপ-পরিচালক মোঃ মিজানুর রহমান’র সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রভাংশু সোম মহান। কর্মশালায় জেলার বিভিন্ন গ্রামীণ এলাকা থেকে আগত যুবক-যুবতীরা অংশ নেন। জঙ্গিবাদ সন্ত্রাসবাদ ও মাদকরোধ বিরোধী কর্মকান্ডে বিপথগামীতায় যাতে যুবক-যুবতীরা জড়িয়ে না পড়ে কর্মশালায় এর উপর গুরুত্ব দেয়া হয়।








Leave a Reply
You must be logged in to post a comment.