

মৌলভীবাজার প্রতিনিধি :
নিরাপদ খাদ্য এবং ন্যায্য দামে খাদ্য পণ্য প্রাপ্তি নিশ্চিতকরণে কাজ করছে বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে থাকা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সেই লক্ষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: শফিকুল ইসলাম এর নেতৃত্বে সদর মডেল থানার পুলিশ ফোর্সের সহযোগিতায় আজ সোমবার (২২ মে ২০২৩) মৌলভীবাজার সদর উপজেলার শমসেরনগর রোডসহ বিভিন্ন জায়গাতে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী, বেকারীতে মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।
উক্ত তদারকি অভিযানে মূল্য তালিকা প্রদর্শন না করা, মেয়াদ উত্তীর্ণ খাদ্য পণ্য বিক্রয় করা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরি ও সংরক্ষণ করা, মিথ্যা বিজ্ঞাপন দ্বারা ক্রেতা সাধারণকে প্রতারিত করা সহ বিভিন্ন অনিয়মের দায়ে শমসেরনগর রোডে অবস্থিত টেইক এওয়েকে ৬ হাজার টাকা, আনন্দ বেকারীকে ১০ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। অভিযানে মোট ২ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ১৬ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়। নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী ন্যায্য মূল্যে প্রাপ্তি এবং নিরাপদ খাদ্য প্রাপ্তি নিশ্চিতকরণে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকি কার্যক্রম চলমান থাকবে।








Leave a Reply
You must be logged in to post a comment.