

মৌলভীবাজার প্রতিনিধি :
পবিত্র রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী ন্যায্য দামে প্রাপ্তি নিশ্চত করার লক্ষে কাজ করছে বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে থাকা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সেই লক্ষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: শফিকুল ইসলাম এর নেতৃত্বে শমসেরনগর ফাঁড়ির পুলিশ ফোর্সের সহযোগিতায় আজ মঙ্গলবার (০৪ এপ্রিল ২০২৩) মৌলভীবাজার কমলগঞ্জ উপজেলার শমসেরনগর বাজার, স্টেশন রোডসহ বিভিন্ন জায়গায় নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী, হোটেল ও রেস্টুরেন্টে মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। উক্ত তদারকি অভিযানে ওজনে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরি করা ও সংরক্ষণ করা, মূল্য তালিকা প্রদর্শন না করা, মেয়াদ উত্তীর্ণ খাদ্য পণ্য বিক্রয় করা করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে শমসেরনগর বাজারে অবস্থিত নিউ কুমিল্লা হোটেলকে ১০ হাজার টাকা, জনি হোটেল এন্ড রেষ্টুরেন্টকে ৫ হাজার টাকা, শ্রীহরি স্টোরকে ৪ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। অভিযানে মোট ৩ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ১৯ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়। নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী ন্যায্য মূল্যে প্রাপ্তি এবং নিরাপদ খাদ্য প্রাপ্তি নিশ্চিতকরণে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকি কার্যক্রম চলমান থাকবে।








Leave a Reply
You must be logged in to post a comment.