

নিজস্ব প্রতিবেদকঃ মৌলভীবাজার সদর থানার বিশেষ অভিযানে ১ বছরের সাজাপ্রাপ্ত ১। সাধন সুত্রধর এবং ২। সাইফুর রহমান নামে দুই পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে।শনিবার (১৮ ফেব্রুয়ারি) রাতে মৌলভীবাজার সদর মডেল থানার অন্তর্গত শেরপুর পুলিশ ফাঁড়ির এসআই শাহ আলম সঙ্গীয় অফিসার ফোর্সসহ শেরপুর বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে সাধন সুত্রধর নামে সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করে।গ্রেফতারকৃত আসামি সাধন সূত্রধর এনআই এক্ট আইনের ১৩৮ ধারায় ১ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৪ লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রাপ্ত। সাধন সুত্রধর হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার হবিগঞ্জ জেলার দীঘর ব্রাহ্মণ গ্রামের মৃত বাজেন্দ্র সূত্রধরের ছেলে।একই দিন অন্য এক অভিযানে এএসআই মোশাহিদ কামাল এবং তার সঙ্গীয় ফোর্সসহ সাইফুর রহমান নামে সাজাপ্রাপ্ত আরেক আসামিকে গ্রেফতার করেন।গ্রেফতারকৃত সাইফুর ২০১৬ সালের মৌলভীবাজার সদর থানার একটি মামলায় পেনাল কোডের ৩২৪ ধারায় ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০০ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রাপ্ত পলাতক আসামি। আসামি সাইফুর মৌলভীবাজার সদরের সাধুহাটি গ্রামের মছদ্দর মিয়ার ছেলে।








Leave a Reply
You must be logged in to post a comment.