

স্টাফ রিপোর্টারঃ
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সিবাজারে মেসার্স সালাউদ্দিন স্টোরে ভোক্তা অধিকার অধিদপ্তর ও র্যাব এক বিশেষ অভিযান পরিচালনা করেছে।
অভিযনে আগের দামে কেনা অবৈধভাবে মজুদ করা ৯১৬৮ লিটার সোয়াবিন তেলের সন্ধান পায় অভিযানকারী দল। তাৎক্ষণিকভাবে তা জব্দ করে ভোক্তা অধিকার অধিদপ্তর। অবৈধভাবে ভোজ্যতেল মজুদ করার অপরাধে মেসার্স সালাউদ্দিন স্টোরকে এক লাখ টাকা জরিমানা করে ভোক্তা অধিকার অধিদপ্তর।
অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তর মৌলভীবাজারের সহকারী পরিচালক আল আমিন। এতে সহায়তা করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন- র্যাব ফোর্স।
সহকারী পরিচালক আল আমিন আই নিউজকে জানান, তাৎক্ষণিকভাবে জব্দ করা ৯১৬৮ লিটার সোয়াবিন তেল খুচরা ব্যবসায়ীদের মধ্যে আগের দামে বিক্রি করা হয়েছে। খুচরা ব্যবসায়ীরা আগের দামে ক্রেতাদের কাছে বিক্রি করবে। তবে একজন ক্রেতার কাছে এক বোতলের বেশি তেল বিক্রি করা যাবে না। খুচরা বিক্রেতারা সকল ক্রেতাদের তালিকা অবশ্যই ভোক্তা অধিকারে জমা দেবে। এতে স্বচ্ছতা নিশ্চিত হবে।









Leave a Reply
You must be logged in to post a comment.