

অগ্রযাত্রা সংবাদ :
আগামী ৫ জানুয়ারি অনুষ্ঠিতব্য মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৮ নং ওয়ার্ডে মেম্বার পদে জনগনের মনোনীত প্রার্থী হয়েছেন, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজ সেবক, গরিব-দুঃখী ও মেহনতী মানুষের আস্থার প্রতিক আতাউর রহমান নজরুল। তিনি বৈদ্যুতিক পাখা মার্কা নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করছেন।
তিনি এলাকায় ব্যাপক প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। ওয়ার্ডবাসীর কাছে সালাম পৌছে দিচ্ছেন। তিনি মানুষের বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থণা করছেন। তার পক্ষে পরিবারের সদস্য সহ শুভাকাংখীরাও ভোট প্রার্থণা করছেন। এমনকি এর আগে তিনি ও তাঁর পরিবারের সদস্যরা এই ওয়ার্ডের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সুখ-দুঃখে পাশে থেকেছেন। সকল দূর্যোগে বিপদে আপদে পাশে থেকেছেন। তাই তিনি আগামী ৫ বছর মেম্বার হিসেবে এই ওয়ার্ডবাসীর পাশে থাকতে চান। এই জন্য তিনি বিজয়ী হওয়ার লক্ষে ব্যাপক গনসংযোগ করে চলছেন।
এব্যাপারে আতাউর রহমান নজরুল বলেন, সারাজীবন মানুষের কল্যাণে কাজ করতে চাই। আমি এই ওয়ার্ডবাসীর সুখে-দুঃখে সবসময় পাশে ছিলাম, আছি ও থাকবো। আমার বিশ্বাস সুষ্ঠভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই নির্বাচনে আমি বিপুল ভোটে মেম্বার নির্বাচিত হবো, ইনশাআল্লাহ। আর নির্বাচিত হলে এই ওয়ার্ডকে একটি পরিকল্পিত আদর্শ ওয়ার্ডে রুপান্তরিত করবো, ইনশাআল্লাহ। আপনারা আমার জন্য দোয়া ও আশির্বাদ করবেন।










Leave a Reply
You must be logged in to post a comment.