

কক্সবাজার প্রতিনিধি ঃ
টেকনাফ মডেল থানা পুলিশের অভিযানে ২০,০০০ (বিশ হাজার) পিস ইয়াবা উদ্ধার এবং মাদক কারবারে ব্যবহৃত ১টি মোবাইল সহ একজন মাদক কারবারী গ্রেফতার।
অদ্য ১৬/০৯/২০২১ খ্রিঃ তারিখ রাত অনুমান ১২:৩০ ঘটিকার সময় টেকনাফ মডেল থানা পুলিশের একটি চৌকষ টিম মাদক বিরোধী অভিযান পরিচালনা করে টেকনাফ থানাধীন টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জরুরী বিভাগের সামনে গ্রেফতারকৃত আসামী ০১। আব্দুর রহিম (৫৭),( হাসপাতালের পিয়ন), পিতা- নূর আহাম্মদ, সাং- চাকমার কাটা, কচ্ছপিয়া, থানা- রামু, জেলা- কক্সবাজার এর হেফাজত হতে ২০,০০০(বিশ হাজার) পিস ইয়াবা ও মাদক কারবারে ব্যবহৃত ১টি মোবাইল সহ উপস্থিত স্থানীয় জনগন ও সাক্ষীদের সামনে জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।








Leave a Reply
You must be logged in to post a comment.