

সুনামগঞ্জ প্রতিনিধি ঃ
সুনামগঞ্জের ছাতকে পূর্ব বিরোধের জের ধরে বড় ভাই আবুল কালামকে দিন-দুপুরে পিঠিয়ে হত্যার পর এবার ছোট ভাই মো.সালা উদ্দিনের উপর হামলা করেছে প্রতিপক্ষের লোকজন। গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রী কলেজের ২য় বর্ষের কলেজ ছাত্র সালা উদ্দিন হত্যার চেষ্টার ঘটনায় ৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আসামী করে বুধবার থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গুরুতর আহত সালা উদ্দিনকে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ হামলার ঘটনার ৪ দিন পর থানায় মামলা দায়ের করা হলেও হামলাকারীদের এখনও গ্রেফতার করা যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার রাতে সিলেট থেকে বাড়ী ফিরছিলেন কলেজ ছাত্র সালা উদ্দিন। তিনি এলাকার পীরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌছলে প্রতিপক্ষের লোকজন এলোপাতাড়ি ভাবে পিটিয়ে রাস্তায় ফেলে যায়। পরে স্থানীয় লোকজনের সহায়তায় তাকে উদ্ধার করে অজ্ঞান অবস্থায় দ্রুত সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। আহত সালা উদ্দিনের বড় ভাই জামাল উদ্দিন বলেন, প্রতিপক্ষের লোকজন গত বছরের ২৪ আগষ্ট আমার বড় ভাই আবুল কালামকে রাস্তায় ফেলে পিঠিয়ে নির্মম ভাবে হত্যা করে। ওই হত্যা মামলাটি এখনও আদালতে বিচারাধীন থাকলেও আসামীরা আদালত থেকে জামিনে বেরিয়ে আরও বেপরোয়া হয়ে উঠেছে। মামলার তদন্তকারী কর্মকর্তা থানার উপ-পরিদর্শক মো.মহিন উদ্দিন মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় জড়িত আসামীদের গ্রেপ্তারের জোর চেষ্টা চলছে।








Leave a Reply
You must be logged in to post a comment.