

অগ্রযাত্রা সংবাদ ঃ মৌলভীবাজারের কুলাউড়ায় যাত্রীবাহী মাইক্রোবাসে ট্রেনের ধাক্কায় নারীসহ তিন জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৬ জন।রোববার (৫ সেপ্টেম্বর) দুপুর সাগে ১২টার দিকে সিলেটগামী পারাবত এক্সপ্রেস ট্রেন উপজেলার ভাটেরায় মাইক্রোবাসটিকে ধাক্কা দিলে এ হতাহতের ঘটনা ঘটে।
এ ঘটনায় এখন পর্যন্ত তিনজনের মৃত্যুর বিষয় নিশ্চিত হওয়া গেলেও নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক উল্লেখ করে তিনি বলেন, আহতদের উদ্ধার করে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষনিক হতাহতদের নাম-পরিচয় তিনি নিশ্চিত করতে না পারলেও সকলেই মাইক্রোবাসটির যাত্রী বলে জানিয়েছেন তিনি








Leave a Reply
You must be logged in to post a comment.