

অগ্রযাত্রা সংবাদ ঃ
মৌলভীবাজার পৌরশহরের ওয়াপদা সড়কস্হ সড়ক ভবন অফিস সম্মুখে রাস্তার পাশে হাত-পা বাঁধা অবস্থায় এক যুবককে উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় ডিবি পুলিশ ও সদর থানা পুলিশের সহযোগিতায় জাহেদ মিয়া(৩০)কে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
জাহেদ মিয়া(৩০) হবিগঞ্জের মাধবপুরের রোদবান্ডুরা এলাকার মৃত সমুজ আলীর ছেলে।
জেলা গোয়েন্দা শাখা’র এএস আই,রকি বড়ুয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় স্হানীয়রা পুলিশকে খবর দেয় পৌরশহরের ওয়াপদা সড়কস্হ সড়ক ভবন অফিস সম্মুখে রাস্তার পাশে হাত-পা বাঁধা অবস্থায় এক যুবক পড়ে আছে। খবর পেয়ে তাৎক্ষণিক ডিবি পুলিশ ও সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যায়।সে বর্তমানে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোটামোটি সুস্থ আছে।রকি বড়ুয়া আরও জানান,জাহেদ মিয়া(৩০) শহরের বড়হাট এলাকার খেয়াঘাটের সামনে জালাল কমিশনারের বাসার পাশে ভাড়া বাসায় থাকে। সে পেশায় একজন রিক্সাচালক।অজ্ঞাতনামা ৪/৫ জন ব্যাক্তি মিলে তাকে মারধর করে হাত পা বেধে অচেতন অবস্থায় রাস্তায় ফেলে রাখে।








Leave a Reply
You must be logged in to post a comment.