

অগ্রযাত্রা সংবাদঃ
কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নের মিরতিংগা চাবাগানের ৭৯ টি পরিবারে বিদ্যুৎ সংযোগের শুভ উদ্বোধন অনুষ্টিত হয়। ২৬ শে মার্চ সন্ধায় আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন ১নং রহিমপুর ইউনিয়নের স্বর্ণপদক প্রাপ্ত চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল। প্রদীপ কুমার বর্মার সভাপতিত্বে ইউনিয়ন আওয়ামীলীগ এর আইনবিষয়ক সম্পাদক নুরুত্তম বর্ধনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন, ইউপি সদস্য বাবু ধনা বাউরী, পঞ্চায়েত কমিটির সভাপতি মন্টু অলমিক, ইউনিয়ন আওয়ামীলীগ এর ক্রীড়া সম্পাদক মাসুদ আলী, সিরাজুল ইসলাম জব্বার, প্রদীপ নুনিয়া, তরুণ ভট্রাচার্য প্রমুখ। এছাড়াও আওয়ামীলীগ ও চাশ্রমিকের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্তিত ছিলেন।









Leave a Reply
You must be logged in to post a comment.