

অগ্রযাত্রা সংবাদঃ
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ ২৬ মার্চ। বাঙালি জাতির জীবনে অনন্যসাধারণ একটি দিন। সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা জোগায় দিনটি। ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনী স্বাধিকারের দাবিতে জেগে ওঠা নিরীহ বাঙালির ওপর চালিয়েছিল নির্মম হত্যাযজ্ঞ। এরপর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গ্রেপ্তারের আগমুহূর্তে ২৬ মার্চের প্রথম প্রহরে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। আজ এ মহান দিবসে মৌলভীবাজার জেলা মোবাইল ফোন সার্ভিসিং ইঞ্জিনিয়ার্স ফোরাম জেলা কমিটির পক্ষ থেকে মৌলভীবাজার কেন্দ্রীয় শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। মহান স্বাধীনতা দিবস নিয়ে গুরুত্বপুর্ণ বক্তব্য প্রদান মৌলভী বাজার জেলা কমিটির যুগ্মসাধারণ সম্পাদক মোঃ জসিম মিয়া । এসময় উপস্থিত ছিলেন মৌলভী বাজার জেলা মোবাইল ফোন সার্ভিসিং ইঞ্জিনিয়ার্স কমিটির সকল নেতৃবৃন্দ।








Leave a Reply
You must be logged in to post a comment.