

আব্দুল বাছিত খানঃ যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেছে কমলগঞ্জ প্রেসক্লাব। শুক্রবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে কমলগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এ শ্রদ্ধা নিবেদন করা হয়।
এর আগে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে উপস্থিত হন সংবাদকর্মীরা। সেখানে কমলগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন,কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আসহাবুজ্জান,শাওন সাধারণ সম্পাদক আহমেদুজ্জামান আলম, সাবক সভাপতি এম এ ওয়াহিদ রুলু, সাবেক সাধারণ সম্পাদক মো.মোস্তাফিজুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এর আগে মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মো.মুজিবুর রহমান চৌধুরীর পক্ষে শ্রদ্ধা নিবেদন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান ও কমলগঞ্জ থানার ওসি মো.আব্দুল আউয়ালসহ অন্যরা।পরে একে একে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন, কমলগঞ্জ উপজেলা প্রশাসন,কমলগঞ্জ থানা পুলিশ, বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন,কমলগঞ্জ পৌরসভাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।
শ্রদ্ধা নিবেদন শেষে প্রেসক্লাব নেতৃবৃন্দ বলেন, “বায়ান্নর ভাষা আন্দোলন ছিল আমাদের স্বাধিকার আন্দোলনের মূল ভিত্তি। মাতৃভাষার মর্যাদা রক্ষায় যারা আত্মদান করেছেন, তাদের ঋণ শোধ হবার নয়। নতুন প্রজন্মের মাঝে একুশের চেতনা ছড়িয়ে দিতে সাংবাদিকদের লেখনী সবসময় সক্রিয় ভূমিকা পালন করবে।” শেষে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামায় দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সামাজিক ও রাজনৈতিক
Leave a Reply