
নিজস্ব প্রতিবেকঃ কমলগঞ্জে হযরত শাহ আজম রহ হিফজুল কুরআন দরগাহ্ মডেল মাদ্রাসার প্রধান শিক্ষক হাফিজ ক্বারী মোহাম্মদ জিবান আহমদের এর বিদায় অনুষ্ঠান ১০ জানুয়ারি শনিবার বাদ জুহর মাদ্রাসা কমপ্লেক্সে মাওলানা শাহ মোহাম্মদ মোজাহিদ আলী আজমী সাহেবের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। হাফিজ ক্বারী জিবান আহমদ প্রবাসে যাওয়ার লক্ষে ছাত্র ও ছাত্রীদের পক্ষ থেকে এক বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদায় অনুষ্ঠানে বিদায়ী হাফিজ সাহেব ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে নছিহত মূলক বক্তব্য তিনি বলেন আমি এই মাদ্রাসায় দীর্ঘ ১৩ মাস অত্যন্ত সততা ও নিষ্ঠার সাথে পবিত্র বরকতময় কুরআন শরীফের খেদমত করছি আল্লাহ তায়ালা যেন তাঁর দরবারে কবুল করেন।
আমি এলাকাবাসী ও পরিচালনা কমিটির কাছে কৃতজ্ঞত সব সময় তাদের সার্বিক সহযোগিতা পেয়েছি। আমি এলাকাবাসী ও অবিভাবদের আন্তরিক মায়া মহব্বত পেয়েছি আমি তাদের নিকট চিরকৃতজ্ঞ।
বর্তমানে আমি হালাল জীবিকা নির্বাহের জন্য সূদুর প্রবাসে যেতে হয় আমার ছাত্র ও ছাত্রীদেরকে ও আমার মা বাবাকে ছেড়ে, আমি আপনদের নিকট খাস দোয়া যাচ্ছি আমার জন্য সকলেই দোয়া করবেন যাতে আমার প্রবাস জীবনের সফর সহজ হয় এবং আল্লাহ তায়ালা যেন হালাল রিজিক ব্যবস্থা করে দেন।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকায় মাদ্রাসার শুভানুধ্যায়ী মোহাম্মদ আব্দুল বাসিত সাহেব , কমিটির সদস্য মুহাম্মদ আবদুর রশিদ, মুহাম্মদ মান্না ,বিদায়ী হাফিজ ক্বারী জিবান আহমদ, হাফিজ ক্বারী তাইফুর আহমদ প্রমূখ। এবং মাদ্রাসা মাদ্রাসা ছাত্র ছাত্রীবৃন্দ ও অবিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। ছাত্র ও ছাত্রীদের পক্ষ থেকে বিদায়ী হাফিজ সাহেবেকে "সম্মাননা ক্রেস্ট" প্রদান করা হয়। পরিশেষে বিদায়ী হাফিজ ক্বারী মোহাম্মদ জীবান আহমদ সাহেবের দোয়ার মাধ্যমে সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়।