
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার সদর উপজেলার ৬নং একাটুনা ইউনিয়নের করমউল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে লন্ডন প্রবাসী সমাজসেবক ও দানশীল ব্যক্তিত্ব এবং একাটুনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী শেখ নুর আলমের পক্ষ থেকে এসব শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। প্রবীণ মুরব্বি তফজ্জুল হোসেনের সভাপতিত্বে এবং সমাজকর্মী মো: নানু মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চেয়ারম্যান পদপ্রার্থী শেখ নুর আলমের প্রতিনিধি শেখ জাবেদ আহমেদ,মো. আলমগীর মিয়া, মো. শাহিন মিয়া, মো. সোহেল মিয়া, আব্দুল ওয়াহিদ ও ইমন আহমেদ রাফি।
এছাড়াও উপস্থিত ছিলেন করমউল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বক্কর সিদ্দিক, মো. ছালামত, আজির উদ্দিন, আকবর মিয়া, দুরুদ মিয়া, আজিম উদ্দিন, সাদিক মিয়া, মোশারফ মিয়া, হামিদ মিয়া, বাবুল মিয়া, আয়ুব আলী, মো. সুমন মিয়া, এমদাদ মিয়া, গফফার মিয়া, বেতু মিয়া, তালিম মিয়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
শিক্ষা উপকরণ পেয়ে শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করে। আয়োজকরা বলেন, শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করা এবং শিক্ষার পরিবেশকে আরও সহায়ক করে তুলতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।