
আব্দুল বাছিত খান:
সাংবাদিকদের পেশাগত দক্ষতা ও জ্ঞান বৃদ্ধির লক্ষ্যে সিলেট বিভাগীয় প্রেসক্লাবের আয়োজনে ‘সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ আগস্ট) বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কর্মশালায় মিডিয়া ইনস্টিটিউট এন্ড ট্রেনিংয়ের প্রশিক্ষকদের মাধ্যমে সাংবাদিকতার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিডিয়া ইনস্টিটিউট এন্ড ট্রেনিংয়ের চেয়ারম্যান ও দৈনিক মহাযুগ পত্রিকার সম্পাদক ফরিদ আহমেদ নয়ন। বিশেষ অতিথি ছিলেন মিডিয়া ইনস্টিটিউট এন্ড ট্রেনিংয়ের কো-অর্ডিনেটর ইব্রাহিম হাসান (হাসনাইন) এবং আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদানকারী সংস্থার যুগ্ম মহাসচিব জোসেফ আলী চৌধুরী।
সিলেট বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি খায়রুল আলম (সুমন) কর্মশালায় সভাপতিত্ব করেন।
প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন যুবরাজ ফয়সাল, সাবেক হেড অব ডিজিটাল দৈনিক নয়াদিগন্ত; আব্দুল্লাহ আল মাহমুদ, হেড অব ডিজিটাল হার্ট নিউজ বাংলা সার্ভিস; এবং ইসমাইল আহসান, প্রতিবেদক, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)।
কর্মশালাটির সার্বিক পরিচালনায় ছিলেন সিলেট বিভাগীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুহেল আহমদ। সঞ্চালনায় ছিলেন সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক সুয়েজ হোসেন।
আয়োজকরা জানান, বর্তমান সময়ে সাংবাদিকতার পরিবর্তিত ধারা, আধুনিক গণমাধ্যম, ডিজিটাল সাংবাদিকতা ও সংবাদ পরিবেশনের ক্ষেত্রে সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে। প্রশিক্ষণে অংশগ্রহণকারী সাংবাদিকরা কর্মশালাটিকে সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে উল্লেখ করেন।