
আব্দুল বাছিত খান: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাহিদ আহমেদ তরফদার তাঁর প্রাপ্ত চেয়ারম্যান সম্মানী ভাতার টাকা থেকে দুই অসহায় ও দরিদ্র নারীকে হুইলচেয়ার দিয়েছেন। শনিবার (৮ আগস্ট) দুপুরে ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ভূমিগ্রামের জন্মপ্রতিবন্ধী রজব আলীর মেয়ে মুসলিমা বেগম এবং ৬ নম্বর ওয়ার্ডের রামচন্দ্রপুর গ্রামের ভুবন রাম শব্দ করের স্ত্রী সতী রানী করের হাতে দুটি হুইলচেয়ার তুলে দেওয়া হয়।
চেয়ারম্যান নাহিদ আহমেদ তরফদার বলেন, চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর তিনি তাঁর প্রাপ্ত সম্মানী ভাতার অর্থ গরিব, দুঃখী ও অসহায় মানুষের পাশাপাশি মসজিদ-মন্দিরে সহযোগিতার কাজে ব্যয় করার ঘোষণা দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতি অনুযায়ী তিনি কাজ করে যাচ্ছেন।
হুইলচেয়ার পেয়ে মুসলিমা বেগম ও সতী রানী কর আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁদের পরিবারের সদস্যরা চেয়ারম্যানের এ উদ্যোগের জন্য ধন্যবাদ জানান।
চেয়ারম্যান নাহিদ আহমেদ তরফদার বলেন, “যতদিন বেঁচে আছি, নিজ সামর্থ্য অনুযায়ী অসহায় ও হতদরিদ্র মানুষের পাশে থাকার চেষ্টা করব। এই সহযোগিতা অব্যাহত থাকবে। আধুনিক ও জনবান্ধব ইউনিয়ন গঠনে তিনি সবার সহযোগিতা কামনা করেন।”
তিনি আরও বলেন, সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিরা নিজ নিজ অবস্থান থেকে অসহায় মানুষের পাশে দাঁড়ালে সমাজের পিছিয়ে পড়া মানুষের জীবন আরও সহজ হবে।
এ সময় তিনি এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন এবং সবার কাছে দোয়া ও আশীর্বাদ কামনা করেন।