
মুক্তিযুদ্ধের চেতনায় পথচলা আমার অত্যন্ত প্রিয় একটি অনলাইন সংবাদমাধ্যম অগ্রযাত্রা সংবাদ
আজ ৭ম বর্ষে পদার্পণ করেছে,
এটি পাঠকদের জন্য অত্যন্ত আনন্দের একটি বিষয় এবং অগ্রযাত্রার জন্য অনেক বড় একটি অর্জন ও সফলতা।
আমি অগ্রযাত্রা সংবাদ প্ল্যাটফর্মটির সাথে প্রায় চার বছরেরও বেশি সময় ধরে পরিচিত এবং আমি এই সংবাদমাধ্যমের একজন নিয়মিত পাঠক।
২০২২ সালে সম্ভবত সিলেট যখন ভয়াবহ বন্যায় প্লাবিত হয়েছিল তখন আমার লেখা 'ভাসছে সিলেট' শিরোনামের একটি কবিতা এই অগ্রযাত্রা সংবাদে প্রকাশিত হয়,
কবিতাটি প্রকাশ হওয়ায় আমি অত্যন্ত উৎসাহিত হয়েছিলাম এবং এরপর থেকে অগ্রযাত্রা সংবাদের খবর ও লেখালেখি পড়তে আমি আরও বেশি সক্রিয় হয়ে উঠি।
আমার কাছে সবসময় মনে হয়েছে অগ্রযাত্রা সংবাদ সত্য ও ন্যায়ের পক্ষে থাকা সাহসী কলমযোদ্ধাদের একটি নির্ভরযোগ্য ঠিকানা।
আমরা সবাই জানি সাংবাদিকতা একটি মহান পেশা,
সাংবাদিকদের কারণেই সমাজের অনিয়ম, দুর্নীতি ও অন্যায়ের পাশাপাশি ভালো দিকগুলোও জনগণের সামনে প্রকাশ পায় তবে এই পেশা বাইরে থেকে যতটা সহজ মনে হয় বাস্তবে কিন্তু ততটা সহজ নয়।
সাংবাদিকতায় যেমন সম্মান আছে তেমনি রয়েছে প্রাণনাশের ঝুঁকি ও ভয়।
অবশ্য যারা এই মহান পেশায় সততার সাথে দায়িত্ব পালন করেন তারা কখনো নিজের জীবনের ভয় করেন না।
তাদের একমাত্র লক্ষ্য থাকে জাতির সামনে সত্যকে উন্মোচন করা।
আজকের এই বিশেষ দিনে যার কথা না বললেই নয়এই মহান পেশাকে বুকে ধারণ করে যিনি নানা নির্যাতন-নিপীড়নের শিকার হয়েও অগ্রযাত্রা সংবাদ প্রতিষ্ঠার মাধ্যমে সত্য ও ন্যায়ের পক্ষে অক্লান্ত পরিশ্রম ও লড়াই করে যাচ্ছেন শ্রদ্ধেয় বড় ভাই সাংবাদিক আব্দুল বাছিত খান। আমি তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।
সেই সাথে অগ্রযাত্রা সংবাদের সাথে সম্পৃক্ত সকল সাংবাদিক ও কলাকুশলীদের প্রতি রইল আমার আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা।
পরিশেষে অগ্রযাত্রা সংবাদ আরও বেশি পাঠকপ্রিয় হয়ে উঠুক এবং সততার সাথে অনেক দূর এগিয়ে যাক এই শুভকামনা করছি।
লিখেছেন:
কবি ও গীতিকার-
মোহাম্মদ মুক্তাদির আহমাদ
প্রতিষ্ঠাতা - উদ্দীপ্ত ব্লাড ফাউন্ডেশন
পতনঊষার, কমলগঞ্জ,মৌলভীবাজার।