
মৌলভীবাজার প্রতিনিধি:
গ্রাহকের আস্থা ও নিরাপত্তার প্রতিশ্রুতি বাস্তবায়নে সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি আবারও মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। মঙ্গলবার (২৩ জুন) দুপুরে মৌলভীবাজারে আয়োজিত এক অনুষ্ঠানে দ্রুত সময়ের মধ্যে দুইজন পলিসিহোল্ডারের মৃত্যুদাবীর চেক তাদের নমিনীদের হাতে হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে বড়লেখা উপজেলার মৃত প্রবন চন্দ্র দাসের মৃত্যুদাবীর চেক তার স্ত্রী ও নমিনী জোনাকি রানী বিশ্বাসের হাতে তুলে দেওয়া হয়। প্রবন চন্দ্র দাসের ৩,১৯৪ টাকা মাসিক কিস্তির ১৫ বছর মেয়াদী একটি বীমা পলিসি ছিল। তিনি মাত্র ৮টি কিস্তি পরিশোধের পর মৃত্যুবরণ করেন। পরবর্তীতে সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি মাত্র ৪ কর্মদিবসের মধ্যে তার নমিনীর হাতে ৪ লাখ ৩০ হাজার টাকার মৃত্যুদাবী পরিশোধ করে।
অপরদিকে কমলগঞ্জ উপজেলার দেওরাছড়া চা বাগানের মৃত স্বপন মুন্ডার ১,১০০ টাকা মাসিক কিস্তির ১০ বছর মেয়াদী একটি পলিসি ছিল। তিনি ১৮ মাস কিস্তি পরিশোধের পর মৃত্যুবরণ করেন। সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি মাত্র ৩ কর্মদিবসের মধ্যে তার নমিনী অনিতা মুন্ডার হাতে ১ লাখ ২ হাজার ৫০০ টাকার মৃত্যুদাবীর চেক হস্তান্তর করে।
চেক বিতরণ অনুষ্ঠানে বিএম প্রসেনজিত দেবের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির ডিএমডি মোহাম্মদ গোলাম মোস্তফা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এএমডি অনুপম দাস, বিএম অনিক আলী, সিলেট ব্রাঞ্চ ম্যানেজার জুয়েল আহমেদ, মৌলভীবাজারের সিনিয়র ইউনিট ম্যানেজার মো. তাজুল ইসলাম, রাসেল আহমেদ, ইউনিট ম্যানেজার মো. জসিম মিয়া, আব্দুল মুয়িম, সিরাজুল ইসলাম বুলবুল, আবু জুনাইদ, শিপন আহমেদ ও সুমন চন্দ্র দেব।
এ সময় আরও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি সবসময় গ্রাহকের আস্থা ও প্রতিশ্রুতির প্রতি অঙ্গীকারবদ্ধ। দ্রুততম সময়ে মৃত্যুদাবী পরিশোধের মাধ্যমে প্রতিষ্ঠানটি গ্রাহকসেবার ক্ষেত্রে নতুন দৃষ্টান্ত স্থাপন করে চলেছে।