
শায়েক আহমদ:
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কমলগঞ্জ উপজেলার ৪নং শমসেরনগর ইউনিয়নবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সর্বস্তরের মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন বিশিষ্ট সমাজসেবক, শিল্পপতি ও প্রবাসী শমসেরনগর ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী সালেহ আহমদ ছাদীর।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “পবিত্র ঈদুল আজহা আমাদের ত্যাগ, সহমর্মিতা ও মানবতার শিক্ষা দেয়। ঈদের আনন্দ ধনী-গরিব নির্বিশেষে সবার মাঝে ছড়িয়ে পড়ুক এবং সমাজে শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠিত হোক—এটাই আমার প্রত্যাশা।”
স্থানীয় সূত্রে জানা যায়, সালেহ আহমদ ছাদীর দীর্ঘদিন ধরে শমসেরনগর ইউনিয়নের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে নীরবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে আসছেন। ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সহায়তা, চিকিৎসা সহযোগিতা, শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোসহ নানা মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে তিনি সাধারণ মানুষের হৃদয়ে আস্থার প্রতীক হিসেবে জায়গা করে নিয়েছেন।
এলাকার সচেতন মহলের মতে, বিনয়ী আচরণ, মানবিক মূল্যবোধ, সামাজিক দায়বদ্ধতা ও জনসেবামূলক কর্মকাণ্ডের কারণে সালেহ আহমদ ছাদীর ইতোমধ্যে ইউনিয়নের মানুষের কাছে একজন জনপ্রিয় ও গ্রহণযোগ্য ব্যক্তিত্ব হিসেবে পরিচিতি লাভ করেছেন। স্থানীয়দের অনেকেই আশা প্রকাশ করেছেন, ভবিষ্যতে তিনি চেয়ারম্যান নির্বাচিত হলে শমসেরনগর ইউনিয়নের উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে নতুন দিগন্ত উন্মোচিত হবে।