
নিজস্ব প্রতিবেদকঃ
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ১নং রহিমপুর ইউনিয়ন পরিষদের সর্বস্তরের জনসাধারণসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন স্বর্ণপদক প্রাপ্ত চেয়ারম্যান মো:ইফতেখার আহমেদ বদরুল।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “পবিত্র ঈদুল আযহা আমাদের ত্যাগ, সহমর্মিতা, মানবতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। কোরবানির এই মহিমান্বিত উৎসবের মাধ্যমে সমাজে সৌহার্দ্য, সম্প্রীতি ও ভালোবাসার বন্ধন আরও সুদৃঢ় হোক—এটাই প্রত্যাশা।”
তিনি আরও বলেন, “ঈদের আনন্দ ধনী-গরিব নির্বিশেষে সবার মাঝে ছড়িয়ে পড়ুক এবং সকলের জীবনে বয়ে আনুক সুখ, শান্তি ও সমৃদ্ধি।”
চেয়ারম্যান মো:ইফতেখার আহমেদ বদরুল
দেশ ও জাতির কল্যাণ কামনা করে সকলকে পবিত্র ঈদুল আযহার আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন।