
নিজস্ব প্রতিবেদকঃ
বাংলা নববর্ষ পহেলা বৈশাখ উপলক্ষে মৌলভীবাজার কমলগঞ্জ উপজেলার ৬নং আলিনগর ইউনিয়নের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিয়াজ মুর্শেদ রাজু।
এক শুভেচ্ছা বার্তায় তিনি ইউনিয়নবাসীর পাশাপাশি দেশ-বিদেশে বসবাসরত সকল বাঙালিকে নববর্ষের শুভেচ্ছা জানান। বার্তায় তিনি বলেন, পহেলা বৈশাখ বাঙালি জাতির হাজার বছরের ঐতিহ্য, সংস্কৃতি ও আত্মপরিচয়ের প্রতীক। এটি শুধু উৎসব নয়, বরং নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার এবং সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করার অনুপ্রেরণা জোগায়।
তিনি আরও বলেন, অতীতের সকল গ্লানি, দুঃখ ও ব্যর্থতা পেছনে ফেলে নতুন বছর সবার জীবনে বয়ে আনুক সুখ, শান্তি ও সমৃদ্ধি।
সবশেষে তিনি ইউনিয়নবাসীর দোয়া, আশির্বাদ সমর্থন ও সহযোগিতা কামনা করে সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু প্রত্যাশা করেন এবং নতুন বছরের আলোয় সবার জীবন আলোকিত হওয়ার আশাবাদ ব্যক্ত করেন। শুভ নববর্ষ!