
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৪, ২০২৬, ৪:৪৫ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১১, ২০২৬, ৯:১৫ অপরাহ্ণ
কমলগঞ্জে অবৈধ বালু উত্তোলনে অভিযান: ৩ মাসের কারাদণ্ড, ৪টি ট্রাক জব্দ

নিজস্ব প্রতিবেদকঃ
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে একজনকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে অভিযানে বালুবাহী ৪টি ট্রাক জব্দ করা হয়েছে।
১০ এপ্রিল বিকালে উপজেলার রানীবাজার এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আসাদুজ্জামানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালিত হয়। অভিযানকালে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের প্রমাণ পাওয়ায় ঘটনাস্থল থেকে একজনকে আটক করে তাৎক্ষণিকভাবে ৩ মাসের কারাদণ্ড প্রদান করা হয়।
প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন এলাকা থেকে টেলিফোনে অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযোগে বলা হয়, মহাবিল থেকে চৈত্রঘাট পর্যন্ত প্রায় শতাধিক স্থানে অবৈধভাবে বালু উত্তোলন চলছে।
অভিযান শেষে ইউএনও মোঃ আসাদুজ্জামান বলেন, “অবৈধভাবে যারা বালু উত্তোলন করছেন, সবাই সাবধান,প্রতিটি জায়গায় আমরা অভিযান পরিচালনা করব। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
এ সময় বালু পরিবহনে ব্যবহৃত ৪টি ট্রাক জব্দ করা হয়। স্থানীয় সচেতন মহল প্রশাসনের এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে অবৈধ বালু উত্তোলন বন্ধে নিয়মিত অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন।
এই ওয়েবসাইটের কোন লেখা অথবা ভিডিও কপি করা সম্পন্ন বেআইনি