
নিজস্ব প্রতিবেদকঃ
মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার ৩ নং মুন্সীবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী নাহিদ আহমদ তরফদার উপজেলা প্রশাসন হইতে ঈদ উপলক্ষে প্রাপ্ত (চেয়ারম্যানের সম্মানী ভাতা) মুন্সীবাজারের নৈশপ্রহরী , হিসাব সহকারী , পরিচ্ছন্ন কর্মী মোট ১৪ জনের মাঝে এ টাকা ঈদ বোনাস হিসেবে বিতরণ করেন। চেয়ারম্যান নাহিদ আহমদ তরফদার নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি সরকার থেকে উনার নামে যে সম্মানী ভাতা প্রাপ্ত হবেন সব টাকা মসজিদ মাদ্রাসা মন্দির ও জনকল্যাণমূলক কাজে ব্যয় করবেন তারই ধারাবাহিকতায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রাপ্ত সম্মানী ভাতা ২০ মার্চ রাতে মুন্সিবাজারস্থ উনার অফিসে নৈশপ্রহরী পরিচ্ছন্ন কর্মী হিসাব সহকারীদের মাঝে বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন মুন্সিবাজার ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি মাওলানা মাশহুদ আহমদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। চেয়ারম্যান নাহিদ আহমদ তরফদার জানান, আমরা সবাই মিলে একে অন্যের পাশে দাড়াই , ঈদের আনন্দ ভাগাভাগি করে নেই। ভালো থাকুক আমার প্রিয় বাজার বাসী , ইউনিয়ন বাসী ।