
নিজস্ব প্রতিবেদকঃ
সিলেট বিভাগীয় প্রেস ক্লাবের সহ-সভাপতি এবং জাতীয় দৈনিক নয়া বঙ্গবাজার পত্রিকার সিলেট বিভাগীয় ব্যুরো প্রধান মো. জোসেপ আলী চৌধুরী ঈদুল ফিতর উপলক্ষে সকলকে ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
ঈদুল ফিতর উপলক্ষে বহুল প্রচারিত বাংলা নিউজ অগ্ৰযাত্রা দেওয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, শান্তি, সহানুভূতি ও ভ্রাতৃত্বের এক অনন্য শিক্ষা নিয়ে ঈদ আমাদের মাঝে আসে। সাংবাদিক মো. জোসেপ আলী চৌধুরী বলেন, হিংসা, ঘৃণা ও ঈর্ষা ভুলে মানুষ সমতা, বন্ধুত্ব ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়। তিনি মন্তব্য করেন যে, ধনী-গরীব নির্বিশেষে সকলের জীবনে আনন্দের বার্তা নিয়ে আসে ঈদ।
মোঃ জোসেপ আলী চৌধুরী বলেন, দরিদ্র ও অসহায়দের সাহায্য করা এবং ঈদের আনন্দ ভাগ করে নেওয়া আত্মতৃপ্তির এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে। পরিশেষে, দেশ বিদেশের সবাইকে ঈদ মোবারক।