
নিজস্ব প্রতিবেদকঃ
মৌলভীবাজার প্রতিনিধি, ১৭ মার্চ ২০২৬ (২৭ রমজান, মঙ্গলবার):মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ভানুগাছ এলাকার গ্রামেবাড়ী রেস্টুরেন্টে বাংলাদেশ খেলাফত মজলিস কমলগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা শাখার সভাপতি মাওলানা জয়নাল আবেদীনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা শামসুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা শায়খ নুরুল মুত্তাকিন জুনাঈদ শায়েখ মাধবপূরী।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক মাওলানা ইসলাম উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি মাওলানা মাহমুদুল হাসান।
এছাড়াও উপস্থিত ছিলেন খেলাফত মজলিস কমলগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা হুসাইন আহমদ খালেদ, ইসলামী আন্দোলন উপজেলা শাখার সহ-সাধারণ সম্পাদক মাওলানা মিসবাজ উদ্দীন, জামায়াতে ইসলামীর উপজেলা উলামা বিষয়ক সম্পাদক মাওলানা এব বাহার আলী, খেলাফত মজলিসের সহ-সভাপতি মাওলানা সাজ্জাদ ক্বাসেমী, খেলাফত যুব মজলিসের জেলা সভাপতি হুসাইন আব্দুল আউয়াল এবং বায়তুলমাল সম্পাদক হাজী লুৎফর রহমান শিপন।
আরও উপস্থিত ছিলেন যুব মজলিসের কমলগঞ্জ উপজেলা দায়িত্বশীল আব্দুস সামাদ সুমন, মাহবুবুর রহমান জাবির, যুব নেতা হাজী মুজাহিদ আহমদ, খেলাফত ছাত্র মজলিসের জেলা দায়িত্বশীল মাজহারুল ইসলামসহ উপজেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ।
মাহফিলে বক্তারা পবিত্র রমজানের তাৎপর্য ও তাকওয়া অর্জনের গুরুত্ব তুলে ধরে ইসলামী আদর্শ প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।