
আব্দুল বাছিত খানঃ
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাতে কমলগঞ্জ পৌর এলাকার দক্ষিণ কুমড়াকাপন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ কুমড়াকাপন এলাকার বালুমহাল এলাকায় বিশেষ অভিযান চালানো হয়।
অভিযানের সময় সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ১০৩ পিস ইয়াবা এবং মাদক বিক্রির নগদ ৪২ হাজার ৯০০ টাকা উদ্ধার করা হয়।
আটকরা হলেন দক্ষিণ কুমড়াকাপন গ্রামের মো. আতিকুর রহমান (৪০) ও আহমদ খান (৪০)। তারা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে জানা গেছে।
কমলগঞ্জ থানা-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আউয়াল জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদক নির্মূলে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
পুলিশের এ অভিযানে এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে স্থানীয়রা জানিয়েছেন। তারা মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি জানান।