
প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ১৯, ২০২৬, ৫:৩২ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ১৮, ২০২৬, ৭:৪৩ পূর্বাহ্ণ
কমলগঞ্জে মাহে রমজান উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ

মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) উপজেলার পতনঊষার ইউনিয়নের স্বপ্নছোয়াঁ যুব সংঘ অনন্তপুর এর উদ্যোগে মির্জাপুর দাখিল মাদ্রাসার হলরুমে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়। স্বপ্নছোয়াঁ যুব সংঘ অনন্তপুর এর প্রতিষ্ঠাতা সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলার শ্রেষ্ঠ সমাজকর্মী আব্দুল হান্নান চিনু।
যুব সংঘের সাধারণ সম্পাদক আজিজুর রহমান শিবলুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মির্জাপুর দাখিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল মুহিত হাসানি, পতনঊষার ইউপি সদস্য আব্দুল হান্নান, সমাজ সেবক লুকমান আহমেদ, মাওলানা জুনেদ আহমদ আদনান, মাওলানা বদরুল ইসলাম খান, শিক্ষক রফি আহমদ চৌধুরী, সমাজসেবক ফজলুর রহমান, মাওলানা সাইদুল ইসলাম প্রমুখ। স্বপ্নছোয়াঁ যুব সংঘ অনন্তপুর এর পক্ষ থেকে অর্ধশতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
এই ওয়েবসাইটের কোন লেখা অথবা ভিডিও কপি করা সম্পন্ন বেআইনি