

নিজস্ব প্রতিবেদকঃ
মৌলভীবাজার-৪ শ্রীমঙ্গল কমলগঞ্জ সংসদীয় আসনে ধানের শীষের প্রার্থী আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী বিপুল ভোটে বিজয় লাভ করায় উষ্ণ অভিনন্দন জানিয়েছেন স্পেন বিএনপি'র সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সমাজ সেবক মোঃ রমিজ উদ্দিন। তিনি এক বার্তায় আনন্দ প্রকাশ করেন এবং শ্রীমঙ্গল- কমলগঞ্জের জনগণের প্রত্যাশা পূরণে আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরীর প্রচেষ্টার প্রতি শুভেচ্ছা ও সমর্থন জানিয়েছেন। উল্লেখ্য- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ–শ্রীমঙ্গল) আসনের ১৬৩টি কেন্দ্রের বেসরকারি ফলাফলে বিপুল ভোটের ব্যবধানে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির সদস্য মুজিবুর রহমান চৌধুরী। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে প্রকাশিত ফলাফল অনুযায়ী, তিনি পেয়েছেন ১ লাখ ৬৯ হাজার ৬৭৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী শেখ নূরে আলম হামিদী (রিকশা প্রতীক) পেয়েছেন ৪৯ হাজার ১৮৯ ভোট। ফলে ১ লাখ ২০ হাজার ৪৮৫ ভোটের বিশাল ব্যবধানে জয় নিশ্চিত করেন মুজিবুর রহমান চৌধুরী। অন্যদিকে বিএনপি বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী মো. মহসিন মিয়া মধু পেয়েছেন ৩৩ হাজার ৯১১ ভোট। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী প্রীতম দাশ পেয়েছেন ৪ হাজার ২৭৫ ভোট। বাসদ মনোনীত প্রার্থী আবুল হাসান পেয়েছেন ৯২০ ভোট এবং জাতীয় পার্টির প্রার্থী জরিফ হোসেন পেয়েছেন ৯১০ ভোট।