
মৌলভীবাজার প্রতিনিধি:
ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র উদ্যোগে মৌলভীবাজার জেলার সকল ডিলার ও রিটেলারদের অংশগ্রহণে সেইফ ইলেকট্রিক সলিউশন পার্টনার্স মিট ও ব্যবসায়িক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (অদ্য) দুপুর ১২ ঘটিকায় মৌলভীবাজার শহরের হোটেল রেস্ট ইন-এ আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র ন্যাশনাল সেলস ম্যানেজার (NSM) মো. আহাদুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিয়াকত ইলেকট্রিকের স্বত্বাধিকারী ও ওয়ালটন সেইফ-এর ডিলার আশরাফুল ইসলাম লিয়াকত। এছাড়াও উপস্থিত ছিলেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র সিলেট বিভাগের রিজিওনাল সেলস ম্যানেজার (RSM) রাজিব সেন, এরিয়া সেলস ম্যানেজার (ASM) মেহেদী হাসান, তোয়াফেলসহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
সভায় মৌলভীবাজার জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত ডিলার ও রিটেলাররা অংশগ্রহণ করেন। এ সময় ওয়ালটন সেইফ ইলেকট্রিক সলিউশনের পণ্যের মান, নিরাপত্তা, বাজার সম্প্রসারণ, ব্যবসায়িক কৌশল এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বক্তারা বলেন, ওয়ালটন সেইফ ইলেকট্রিক সলিউশন দেশের নিরাপদ ও মানসম্মত বৈদ্যুতিক পণ্যের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। ডিলার ও রিটেলারদের সম্মিলিত প্রচেষ্টায় ভবিষ্যতে এই খাত আরও এগিয়ে যাবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানটি প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত হয় এবং অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।